সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, লিভারের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি, অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ।
আজ শুক্রবার ১৪ জুলাই দুপুর ৩ টায় সিলেট এর একটি অভিজাত হোটেল এর হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) সিলেট এর আয়োজনে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষে জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি তার লেকচারে এসব কথা বলেন।
কর্মশালায় তিনি লিভার রোগের বিভিন্ন ধরণ ও তার চিকিৎসা সম্পর্কে বিষদ আলোচনা করেন। তছাড়া তিনি লিভার রোগ নিয়ে করা বিভিন্ন গবেষণা ও সহযোগীর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত স্টেম সেল থেরাপি সম্পর্কে লেকচার দেন। এছাড়া কর্মশালায় উপস্থিত গ্রাসরুটস এর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা.স্বপ্নীল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) এর সদস্যরা।
এর আগে ডা.স্বপ্নীল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে সিলেটের বলরাম জিউর আখরায় সিলেট বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউসহ দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ৪ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ...
ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ...
সব মন্তব্য
No Comments