আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। শনিবার ( ১০ মে ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
যুদ্ধবিরতি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত ও পাকিস্তান উভয় দেশই ভারতীয় সময় বিকেল ৫টায় স্থল, আকাশ এবং সমুদ্রে সকল ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।
অন্যদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছেন বলে দাবি করেন তিনি।
এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন । তিনি তাঁর নিজের সামাজিক যোগযোগমাধ্যমে প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত আলােচনার পর আমি আন্দনের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সাধারণ জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।
দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দের সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওই দিন ভারত শাসিত ক্শ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।
উত্তেজনার মধ্যে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় দেশে হতাহতের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় উভয় দেশের অনেক বিমানবন্দরগুলাে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments