স্টাফ রিপোটার: দেশের সাম্প্রদায়িক বিভাজের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে হবে। এ কাজে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের সচেতন-সংগঠিত করতে হবে। প্রয়াত ফকির আলগমীর বেঁচে থাকলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার দরাজ কণ্ঠ সোচ্চারিত হতো। ফকির আলমগীর জীবতকালে তিনি মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মাঠে ময়দানে গণসঙ্গীত পরিবেশন করেছেন। বর্তমান সময়ে প্রয়াত ফকির আলমগীর এর মতো একজন গুণী শিল্পীর খুবই প্রয়োজন ছিল। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মুল করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ ৩০ জুলাই শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে প্রয়াত গণসঙ্গীত ফকির আলমগীরের প্রথম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে সাবেক বিপ্লবী ছাত্র ইউনিয়নের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য ফকির আলমগীর বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের বকুল। সভা সঞ্চলনা করেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা প্রকৌশলী নজরুল ইসলাম নোমান, এটিএম নাসির মিয়া, মো: মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, রাজু আহমেদ, জেমি হাফিজ, সেলিম মুজাহিদ, মোস্তফা আলমগীর রতন, বিশিষ্ট সাংবাদিক এলাহি নেওয়াজ খান, মাহাবুব আলম, জামাল উদ্দিন, মোসলেম উদ্দিন আহমেদ, সাজ্জাদ খান তপু, বিশিষ্ট আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজতবা আহমেদ মোরশেদ, সঙ্গীত শিল্পী মো: শাহিন আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments