আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ ধসে ২৮ পর্যটক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ( ৫ আগষ্ট) গঙ্গোত্রী হিমবাহের পথে ধরালি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম গণশক্তি এখবর দিয়েছে।
বুধবার পর্যটকদের এক আত্মীয়া জানান যে মঙ্গলবার সকাল থেকে কারও সঙ্গে যোগাযোগ নেই। সকাল সাড়ে আটটা নাগাদ শেষ কথা হয়েছে। তারপর যোগযোগ নেই। তাঁর অনুমান, জলকাদায় মোবাইল নষ্ট হয়ে গিয়েছে। ওই এলাকায় মোবাইল সংযোগ না থাকাও সমস্যার কাণ হতে পারে।
জানাগেছে, নিখোঁজ ২৮ পর্যটক সবাই কেরালার। এরা উতাররাখন্ডে পর্যটনে গিয়ে ধরালি গ্রামের কাছেই ছিলেন।
প্রশাসন জানিয়েছে, ৫ গ্রামবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাণহানি কত হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। ধরালির প্রায় অর্ধেক কাদার স্তুপের নীচে রয়েছে। গঙ্গোত্রী হিমবাহ পর্যটনের পথে পড়ে এই গ্রাম। পর্যটকের অনেকেই এই গ্রামে আশ্রয় নেয়।
কেরালার পর্যটকরা একটি ট্যুর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বেরিছিলেন। তাঁদের ২০ জন মহারাষ্ট্রের বাসিন্দা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments