স্টাফ রিপোর্টার: আজ ১২ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ১২তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৮৯টি।
জনসংযোগ উপবিভাগ উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা আজ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান : বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী। সভাপতিত্ব করেন ফরহাদ মজহার।
প্রাবন্ধিক বলেন, মানুষের ইতিহাসে স্লোগানকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। স্লোগান আমজনতার মুখ থেকে উচ্চারিত হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনরত মানুষের মুখে মুখে। স্লোগানই একমাত্র শিল্পমাধ্যম যা তাৎক্ষণিকভাবে আমজনতাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে তোলে। বাংলা ভাষার স্লোগান সমসাময়িক ভাষা প্রবণতাকে আত্মস্থ করেছে উদারভাবে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে তৎপরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে আমজনতার মুখের ভাষা থেকেই স্লোগানের উদ্ভব ঘটেছে। ২৪-এর গণঅভ্যুত্থানেও আমজনতার ভাষায় রচিত স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে।
আলোচক বলেন, ভাষা শুধু একটা ভাষিক রূপই নয়, সেটি একই সঙ্গে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধেরও খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্লোগানের মধ্য দিয়ে মানুষের কথা উঠে আসে, এটি মানুষের প্রতিবাদের ভাষা। আমাদের অভ্যন্তরে ও চেতনায় যে ক্রোধ, প্রতিবাদ জমে ওঠে তারই বহিঃপ্রকাশ হলো স্লোগান। ফ্যাসিবাদী শাসনের অধীনে দীর্ঘ দিন আমাদের মনে জমে থাকা ক্রোধ জনমানুষের ভাষা হয়েই ২৪-এর গণ-অভ্যুত্থানের স্লোগানগুলোতে উঠে এসেছে।
সভাপতির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, আমাদের দেশে ফ্যাসিবাদী চিন্তাচেতনা গড়ে ওঠার পেছনে যে মাইলফলকগুলো রয়েছে, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ব্যবহৃত স্লোগানগুলোর মধ্যদিয়ে সে মাইলফলকগুলো আমরা অনুধাবন করতে পারি।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ফয়েজ আলম এবং কবি সৈয়দ রনো।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা। আজ ছিল ফরিদা পারভীনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘অচিন পাখি’ এবং শরিফুল ইসলামের পরিচালনায় ‘জাগরণী সাংস্কৃতিক সংগঠন’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী বর্ণালী সরকার, রাজিয়া সুলতানা, মুন্নি কাদের, নুসরাত জাহান, ঐশ^র্য সমদ্দার, ড. আফরোজা বেগম ইয়াসমিন, মনীষ সরকার এবং শ্রাবন্তী ধর। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পুলিন চক্রবর্তী (তবলা), উসায়েদ আহমেদ প্রতীক (কী-বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) এবং ফিরোজ খান (সেতার)।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। অমর একুশে বইমেলার ১৩ম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments