রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ইদ ১০ মার্চ
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার। তবে রমজান ও ইদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ২০২৭ সালের রমজান শুরু হতে পারে সোমবার, ৮ ফেব্রুয়ারি, তবে তা আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার পরই নিশ্চিত হবে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি প্রায় ৩৫৪ দিনের হওয়ায় তা সৌর বর্ষপঞ্জির চেয়ে প্রায় ১১ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হবে এবং প্রায় ৩৩ বছরের চক্রে সব ঋতুতেই রমজান পালিত হয়।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, শাবান মাসের শেষে ৭ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমসের পূর্বাভাসেও একই তথ্য উঠে এসেছে যে, শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে রমজান শুরু হবে ৮ ফেব্রুয়ারি।
রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ইদুল ফিতর নির্ধারিত হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ইদুল ফিতর হতে পারে ১০ মার্চ বুধবার।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজানকে মুসলমানরা বছরের পবিত্রতম সময় হিসেবে বিবেচনা করেন, যেখানে নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিম দেশগুলো মসজিদ, জনসেবামূলক কাজ এবং সরকারি কর্মঘণ্টা সমন্বয়ের প্রস্তুতি নেবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রমজান শুরুর এখনও প্রায় ১৬০ দিন বাকি থাকলেও ইতোমধ্যে প্রস্তুতি ও চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক গণনা যতই নিখুঁত হোক না কেন, রমজান ও ইদের চূড়ান্ত ঘোষণা ধর্মীয় কর্তৃপক্ষের ওপরই নির্ভর করে। ইসলামী রীতি অনুযায়ী খালি চোখে নতুন চাঁদ দেখার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মাস শুরু হয়, যা এখনও অপরিবর্তিত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments