কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের “মেলো মেলো” প্রজাতির শামুক। শনিবার সন্ধ্যায় ফ্রাই মার্কেটের একটি দোকানে অন্যান্য সামুদ্রিক মাছের সাথে অন্তত ৩০ টি শামুক সাজিয়ে রাখা হয়েছে। আগত পর্যটকরা এগুলো দেখছেন। আবার কেউ দামদর করে কিনছেন। মুখরোচক উপদানে রান্না করে প্রতিটি শামুক পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। গভীর সমুদ্রে জেলেদের জালে এগুলো ধরা পড়েছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানিয়েছেন।
কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটের দোকানী বিল্লাল মিয়া জানান, এ শামুকগুলো মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ‘ টাকা কেজি হিসেবে কিনেছেন। এর মধ্যে অনেকগুলো বিক্রিও করে ফেলেছি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,“মেলো মেলো’’প্রজাতির শামুক সাধারনত বঙ্গোপসাগরের উপক‚লীয এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরন করে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর তেজগাঁও বিভাগ ও হাজারীবাগ থানাধীন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯১ জনকে গ্রেফতার করেছে।
ডিএ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়ে উত্তম-মধ্যমের শিকার ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: তেঁতুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ শাহজামাল (৩২) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে শালবাহান ইউনিয়নের
নামাগছ গ্রামস্থ দ ...
মোংলা অফিস: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়া এবং ন্যায্য জ্বালানি রূপান্তর সময়ের দাবি। বর্তমানে যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দ ...
সব মন্তব্য
No Comments