ডেস্ক রিপোর্ট: গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটি ধারাবাহিকভাবে তিন বছর শীর্ষস্থান অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৯%-তে, যা পূর্ববর্তী বছরে ছিল ১১.৬৪%। এর ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও মজবুত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের এই লক্ষণীয় পারফরমেন্সের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।
দেশের স্থানীয় ব্যাংগুলোর মধ্যে একমাত্র ব্র্যাক ব্যাংকেরই রয়েছে আধুনিক এফএক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, যা ‘ব্র্যাক ব্যাংক ইলেকট্রা’ নামে পরিচিত। আন্তঃব্যাংক মার্কেটে শীর্ষ তারল্য-যোগানদাতা হিসেবে এই প্ল্যাটফর্মটি ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থানের অন্যতম কারিগর।
এই অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “এই মাইলফলকটি শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। শুদ্ধাচার, দ্রুততা এবং উদ্ভাবনের মাধ্যমে ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের আস্থা ও পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ মানের সেবা দিতে পেরে আমরা গর্বিত।”
আর্থিক উদ্ভাবনে পথিকৃৎ হিসেবে সমানভাবে গ্রাহক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments