প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুত্রকে মারপিটের প্রতিবাদ করায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন (৪২) কাটাখালি গ্রামের আমজাদ হোসেনের পুত্র।
স্থানীরা জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা (১৯) বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানাগেছে দুইবন্ধুর বিরোধের জেরে মারপিটের এঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments