কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। এটির ওজন ২ কেজি ৭২০ গ্রাম । গভীর সমুদ্রে বশির সরদারের নামবিহীন একটি ট্রলারের জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। সোমবার বিকেল ৩ টার দিকে এই ইলিশ মাছটি পাঁচ হাজার টাকায় কিনেছেন এক আড়ৎ মালিক মুজিবুর রহমান। তবে মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে বলে তিনি জানান।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, সমুদ্রে বিভিন্ন সাইজের ইলিশের সথে ২কেজি ৭২০ গ্রাম ওজনের মাছটি জালে উঠে আসে। পরে তা বিক্রির জন্য তিনি আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে নিয়ে আসেন। মাছগুলো বেশ ভালে দামেই বিক্রি হয়েছে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা বলেন, জেলেদের জালে বেশ কিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। তাঁর মধ্যে এই মাছটিই সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে বলে তিনি জানান।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments