ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান-কে ভোলা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (আবঃ) রানা মোহাম্মদ সোহেল এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ভোলা জেলা জাতীয় পার্টির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
আহবায়ক কমিটি নেতৃবৃন্দ
আহবায়কমিজানুর রহমান,যুগ্ম আহবায়ক শাহ মোয়াজ্জেম আজিম গোলদার, মোঃ ফয়জুল ইসলাম আকন ও মাওঃ কামাল উদ্দিন।সদস্য সচিবমোঃ নুরুন্নবী সুমন।
উক্ত কমিটি আগামী ৩১ অক্টোবর এর মধ্যে ভোলা জেলা জাতীয় পার্টির সম্মেলন করে পূর্ণাঙ্গ ভোলা জেলা কমিটি গঠন করার শর্তে আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান আজ এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments