স্টাফ রিপোটার: জাতীয় আইনজীবী পরিষদের উদ্যোগে আজ ১৮ জুন রবিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা আইনজীবী সমিতির ভবন চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় আইনজীবী পরিষদ ঢাকা জজ কোর্টের সাধারণ সম্পাদক শাখার সাধারণ সম্পাদক ও এড. মহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, এড. আবু হানিফ, জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নিলাণ্জনা রিফাত সুরভী, এড. জয়া দাস প্রমুখ। বক্তারা বলেন, ময়মনসিংহে পুলিশের এডিশনাল ডিআইজি এনামুল কবীর কর্তৃক আইনজীবী আশিকুর রহমানকে তার কার্যালয়ে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানাই । তারা উক্ত নির্যাতিনকারী পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে চাকুরি থেকে সাসপেন্ড করে বিভাগীয় ও বিচার বিভাগীয় তদন্ত করে বিচারের সম্মুখীন করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান। জাতীয় আইনজীবী পরিষদের সদস্যবৃন্দ বলেন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাথে যোগাযোগ করে বাংলাদেশ বার কাউন্সিল এবং দেশের সকল আইনজীবী সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহবান জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments