কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: মাত্র দুই দিনের ব্যবধানে পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে দেখা মিলেছে আবারো একটি জীবিত ডলফিন । এটি প্রায় ৮ ফুট লম্বা। ডলফিন টির চোখে মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুর পয়েন্টে এ ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পরে কুয়াকাটার ডলফিন রক্ষা কমিটির এবং এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা এসে এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় । পরে ওই গ্রামের একটি পুকুরে ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রাখেন তারা।
এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য আলমুনজির বলেন, এ ডলফিনটি মূলত স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির। জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় বাসিন্দারা এটিকে দেখতে পান।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার, জীবিত ডলফিনটি জালালপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে চলে যাই। এটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে একটি পুকুরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাগরে মোহনায় অবমুক্ত করা হবে বলে তিনি জানান।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো দিনে দিনে মারা যাচ্ছে। জীবিত আবস্থায় ভেসে আসা ডলফিনটি এটির বৈজ্ঞানিক নাম হল প্যানট্রপিক্যাল স্পটড ডলফিন। এটি বিশ্বের সমস্ত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরের একটি ডলফিন।
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। একটি হলো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এবং অপরটি হলো আগামী সেপ্টেম্বরে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
সব মন্তব্য
No Comments