ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হয়েছে ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কুরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কণ্ঠ দিয়েছেন জয়। মডেল ছিলেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটির কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রতিটা শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনা কালীন সময়ের পর ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষ গুলো গানটি শুনে প্রশংসা করেন। আশা করছি, গানটি দর্শকপ্রিয়তা পাবে।’
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। গানিটির মাধ্যমে নিজেকে আরো ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটা জিনিস আমার পছন্দের, মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে। ‘ধোকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিল। কণ্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুব ভালো লাগবে দর্শকের।’
এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, ‘গানের কথাগুলো ভালো লাগছে। কণ্ঠঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।’
নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘ধোকা এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ করেছি। আশা করছি. শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।’
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments