ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর ২০২৬ পর্যন্ত। এরপর নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬’-এ বিজয়ী ছয় শিল্পী তাদের চূড়ান্ত পরিবেশনা উপস্থাপন করবেন। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা শিল্প-সংস্কৃতির প্রসারে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ ২০২৩-২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
সব মন্তব্য
No Comments