স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই সকাল ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৩৮ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১১৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ সময়ে মোট ১ লাখ ১৩৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৬৯৩ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ৯৫ জন। অর্থাৎ চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৭৮৮ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: ১৭ জুলাই সকাল ৮:০০ টা থেকে ১৮ জুলাই সকাল ৮:০০ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন ...
স্টাফ রিপোর্টার: ১৪ জুলাই সকাল ৮টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ৫ জনই সন্দেহজনক হামের রোগী ছিলেন। এ সময় ...
সব মন্তব্য
No Comments