ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষামূলক টিকাদান ক্যাম্পেইন চলছে। শনিবার সকাল ৯টা থেকে জেলার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ১১০টি কেন্দ্র এই কার্যক্রম শুরু হয়। প্রতি কেন্দ্রে রেজিস্ট্রেশনভূক্ত ২শ জনকে করোনার টিকা দেয়া হচ্ছে। এছাড়াও টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনী। তবে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে অত্যাধিক টিকা গ্রহিতার সমাগম ঘটায় প্রায় প্রতি কেন্দ্রেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় অনেকেই সকাল থেকে লাইনে দাড়িয়েও টিকা না নিয়েই ফিরতে হয়েছে। এদিকে টিকাদান কর্মসূচীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জেলায় এই কার্যক্রমের আওতায় ৬১ হাজার ব্যক্তিকে টিকা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, টিকা গ্রহনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ গড়ে উঠেছে। আমরা সকলের সমন্বয়ে করোনার টিকাদান কর্মসূচী সফল করতে কাজ করছি।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments