আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর) মঙ্গলবার (১৫ জুলাই) জানিয়েছে যে তারা গত ছয় সপ্তাহে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্র এবং জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ গোষ্ঠী পরিচালিত কনভয়ে কমপক্ষে ৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যার ঘটনা রেকর্ড করেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশেপাশের এলাকায় নিহত হয়েছেন, বাকি ২০১ জন অন্যান্য ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে নিহত হয়েছেন।
জিএইচএফ গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য বেসরকারী মার্কিন নিরাপত্তা ও সরবরাহ সংস্থাগুলিকে ব্যবহার করে। সংস্থাটি জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ বিতরণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে নিজস্ব ব্যবস্থায় কাজ করছে। ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস-নেতৃত্বাধীন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ চালান লুট করে নিচ্ছিল। যদিও হামাসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
ইসরায়েলি বাহিনী যেসব জায়গায় তৎপর সেই জায়গাগুলোতে ত্রাণ বিতরণ করে আসছে জিএইচএফ। সেখানে ত্রাণ নেওয়ার চেষ্টা করা শত শত ফিলিস্তিনির মৃত্যুর পর জাতিসংঘ জিএইচএফ-এর ত্রাণ বিতরণ পদ্ধতিকে “মূলত ঝুঁকিপূর্ণ” ও মানবিক সহায়তার ক্ষেত্রে নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে।
অপরপক্ষে, জিএইচএফ তাদের ত্রাণ বিতরণস্থলগুলোতে এমন প্রাণঘাতী কিছু হওয়ার কথা বরাবরই অস্বীকার করে এসেছে। জিএইচএফ এর মুখপাত্র বলেছেন, আসলে জাতিসংঘের ত্রাণবহরের কাছেই বেশিরভাগ প্রাণঘাতী হামলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার, ৯ জুন স্থানীয় সময় ভোরে হরমুজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ...
আন্তর্জাতিক ডেস্ক: এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার জেরে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ ...
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে সোমবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ...
সব মন্তব্য
No Comments