রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে দুই হাজার ফিট খননের কাজ শেষ করে, নাব্য সংকট নিরসনের ১২ দিন পর আবারও চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল করতে শুরু করেছেন। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ১.৩০ ঘটিকায় ৭টি পন্যবাহী পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে চিলমারী ঘাট হতে ফেরি কুঞ্জলতা ছেড়ে গেছেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। এর আগে ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটের কারণে গত ৮ নভেম্বর হতে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, আজ দুপুর হতে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে দুপুর দেড় টার দিকে ৭ টি পণ্যবাহী পরিবহন নিয়ে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে গেছেন। এখন ধারাবাহিকভাবে অপর একটি ফেরি কদম সেটিও চলাচল করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষা করার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রমনা ঘাট থেকে চলে গেছেন। বিআইডব্লিউটিএ'র উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফিট এলাকা খনন করা হয়েছে। খননের সব ধরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্বিঘ্নে ফেরি চলাচলের জন্য নদীর বিভিন্ন স্থানে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে এই নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি'র চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারীর বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়েছে। গতকাল মঙ্গলবার খননের কাজ শেষ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments