স্টাফ রিপোর্টার: রাজধানীতে গভীর রাতে খেটে খাওয়া ও ছিন্নমূল গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং,রুপনগর আবাসিক টিনসেড, রুপনগর আবাসিক রজনীগন্ধার সামনে, ভোলা বস্তির ঢাল ও দোয়ারীপাড়া প্রধান সড়কে গিয়ে শীতে কষ্ট পাওয়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল হাতে পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষ গুলো খুশিতে আনন্দ উল্লাস করেন।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম,রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানা কমিটির আহবায়ক কাউছার হামিদ,বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সবুজসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments