নিতিশ চন্দ্র বর্মন : পঞ্চগড় জেলা প্রতিনিধি: আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে পঞ্চগড়ে এসএ টেলিভিশনের ১২তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি মো. আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম দেলওয়ার হোসেন প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
বক্তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান মালার প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, আশা করছি এসএটিভি আগামীতেও নিজস্ব স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে। বক্তারা এস এ টিভির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএ টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল। পরে কেক কাটা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments