ভোরের দিকে কয়ুাশা পড়বে, কমবে তাপমাত্রা

প্রকাশ : 24 Nov 2025
ভোরের দিকে কয়ুাশা পড়বে, কমবে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘণীভূত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কয়ুাশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৯%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১১ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ২০ মিনিটে।  

সম্পর্কিত খবর

;