রফিকুল ইসলাম সুজন: কোটা বিরোধী আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশে নতুন দলটির নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীর আক্তার।
দলটির অহবায়ক হয়েছেন উপদেষ্টা পদ থেকে সদ্যপদত্যাগী নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
এছাড়া গুরুত্বপূর্ণ পদে রয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ ও (উত্তরাঞ্চল) সারজিদ আলম।
সমাবেশ থেকে ১৫১ জনের কমিটি ঘােষণার কথা জানানো হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
নতুন দল ঘোষণার এই সমাবেশে বিএনপি,জামায়াত,খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত শেষে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
২০২৪ সালের জুলাই-আগষ্টে কোটাবিরোধী আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যার ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা আন্দোলন। এবং ৫ আগষ্ট এক অভ্যূত্থানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগে বাধ্য হন। এক পর্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তদারকীতে গত ৮ আগষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত তিন জন অন্তর্বতী সরকারে যুক্ত হন। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসেবে জাতীয় নাগরিক কমিটি ঘােষণা করা হয়। যা আজকে ঘোষিত নতুন রাজনৈতিক দল গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
সব মন্তব্য
No Comments