স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ৩ নভেম্বর শুক্রবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলার মিঞা বাড়ীতে উপজেলা জাসদের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পলাশ উপজেলা জাসদের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি জায়েদুল কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পলাশ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুল হক, নরসিংদী সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাস, যুব জোট কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন আলী কোরাইশী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সন্ত্রাসী বিএনপি-জামাত অবরোধের নামে নৈরাজ্য প্রতিরোধ করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে। পুলিশ হত্যাকারী এবং আগুন সন্ত্রাসের দুস্কর্মের পথে থাকা বিএনপির সাথে সংলাপ অর্থহীন। বিএনপি-জামাতের অবরোধ দেশের উন্নয়ন ও জাতীয় সংসদ নির্বাচন আটকানোর চক্রান্ত। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতে বিএনপি-জামাতের নির্বাচন ও উন্নয়ন আটকানোর অবরোধ মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে ভোট করতে হবে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments