বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : "কৃষিই সমৃদ্ধি"- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু হয়েছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় শ্রীমঙ্গলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
এ আগে ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ বছর মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলো হচ্ছে কৃষি পণ্য প্রদর্শনী, সার, বীজ, জৈব বালাইনাশক স্টল, উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ, কৃষি প্রযুক্তি গ্রাম স্টল, সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল।
কৃষি প্রযুক্তি মেলার মূল উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া।কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা। কৃষি বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা।
কৃষি প্রযুক্তি মেলা শ্রীমঙ্গলের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষক, কৃষি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং নীতিনির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে, যা কৃষি উন্নয়নের জন্য নতুন পথ উন্মোচন করে।
এ সম্পর্কে জানতে চাওয়া হলে এক প্রতিক্রিয়ায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, এ ধরনের মেলা আয়োজনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে কৃষিখাতের ওপর বিশেষ নজরদারির কোন বিকল্প নেই। কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রয়োজন কৃষিবান্ধব সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা এবং সেই সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ।"
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments