কুমিল্লা অফিস : কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর সদস্যদের জন্য আজ বৃহস্পতিবার ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কর্মশালাটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লার রেড রুফ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, সহসমন্বয়ক জাফর সাদিক, ইকরামুল হক ইভান ও রিফাত রহমান। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন অনুসন্ধানী সাংবাদিক ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষক মোহাঃ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু) ও টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতার কলা-কৌশল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য গল্প বলার কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতায় ডেটা ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অনুসন্ধানী সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকরা টিআইবির গুরুত্বপূর্ণ অংশীজন। অনুসন্ধানী সাংবাদিকতাকে প্রণোদনা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আমরা অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ প্রদান, অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আপনাদের মতো তরুণ সাংবাদিকদের জন্য বলতে চাই, সাংবাদিকতা পেশায় সব সময়ই নানা ধরনের প্রতিকূলতা ছিলো এবং সবসময়ই থাকবে। এগুলোকে পেশাগত বিড়ম্বনার একটা অংশ হিসেবে নিতে হবে। তাই বলে আমরা এটাকে মেনে নেব না। বরং এটিকে জয় করে সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রেখে কাজ করে যেতে হবে আমাদের। পাশাপাশি মনে রাখতে হবে, সাংবাদিকতার সঠিক ব্যবহার ও অপব্যবহার দুটোই করার ক্ষমতা রয়েছে সাংবাদিকদের হাতে। যে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্দ্ধে থেকে পেশাদারিত্বের সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি।’
উল্লেখ্য, কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং একইসঙ্গে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের প্রতিনিধি হিসেবে কর্মরত তেত্রিশজন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল সাংবাদিককে সনদ প্রদান করা হয়।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments