ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, প্যাকেটের গায়ের চেয়ে অধিক দামে বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলা শহরের দক্ষিন গলিতে অবস্থিত ফার্মেসি গুলোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় মা ফার্মেসী, মদিনা মেডিকেল হল, সেবা ফার্মেসী, আফসার মেডিকেল হল, রওশনা আরা মেডিকেল হল, তাকওয়া ফার্মেসী, ইউসা ফার্মেসীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক এই অভিযান পরিচালনা করেন। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা পারভীনসহ ঔষধ প্রশাসনের অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে, অভিযানের খবর পেয়ে অনেক প্রতিষ্ঠানই বন্ধ করে পালিয়েছেন মালিকরা।
অভিযান শেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শ্যামল চন্দ্র বসাক বলেন, আশুগঞ্জ উপজেলা শহরে অবস্থিত অন্তত ৭টি ফামের্সিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফার্মেসীতে দেখতে পায় বেশির ভাগ ফার্মেসীতেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে অনেক ফামেসীতেই এন্টিবায়টি বিক্রির সঠিক নিয়ম মানা হচ্ছে না। তাই ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সর্তক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি আশুগঞ্জের একটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে ৫ বছরের এব শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফামের্সীর মালিককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর পর থেকেই ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির বিষয়ে প্রশাসন অভিযান পরিচালনা করছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments