বিশেষ প্রতিনিধি : রাজধানী ঢাকায় অধ্যয়নরত মহেশখালী উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন 'বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে'।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় ধানমন্ডির অ্যারিস্টোক্র্যাট লাউঞ্জে এ আয়োজন সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব এ এইচ এম হামিদুর রহমান আজাদ আরো বলেন 'সমাজে যখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তখন প্রতিটি মানুষ তার অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ পায়। শোষণ, দারিদ্র্য ও বৈষম্যের মূল কারণ হলো বিচারহীনতা, ক্ষমতার অপব্যবহার ও সামাজিক বৈষম্য। তাই সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরী। বদরখালী দিয়ে যেমন মহেশখালীর সংযোগ সেতু রয়েছে তেমনি কক্সবাজারের সাথেও গোরাকঘাটাকে সংযোগ করা হবে। মহেশখালীর জীবিকার অন্যতম মাধ্যম লবণ ও পান, যেগুলোর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণে পাহাড় ও প্যারাবন কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মহেশখালীর কোন মানুষ যাতে পড়াশোনা শেষ করে চাকরী না পেয়ে বাড়িতে বসে না থাকে, সে দিকে আমার বিশেষ নজর থাকবে। আপনারা পড়াশোনা করুন, চাকরির নিশ্চয়তা আমরা দিবো ইনশাআল্লাহ ।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং শিক্ষা, ক্যারিয়ার ও সমাজ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, শিক্ষার্থী আল-শাহরিয়ার নূরশেদ ‘কোরআন তেলাওয়াত’ দিয়ে সভার সূচনা করেন। এরপর এ এম শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। আবু হেনা মোহাম্মদ সাফা সানজিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ( ডুসাম)
সভাপতি আরিফুল ইসমাল বিজয় ও সাধারণ সম্পাদক ইমরান খান। উইংসের সভাপতি এস্তাফিজুর রহমান খোরশেদ,
ঢাবি শিক্ষার্থী রিমন শর্মা, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। তাদের বক্তব্যে মহেশখালী বিভিন্ন সমস্যার কথা, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান আজাদ মহেশখালী ও কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অগ্রগতি, স্থানীয় সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের দক্ষতা অর্জন ও সমাজ উন্নয়নে অবদান রাখার মানসিকতা থাকতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং রাতের খাবারের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ প্রশংসনীয় ছিল। আয়োজক এ এম শহীদুল ইসলাম ভবিষ্যতেও এ ধরনের আলোচনা সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্য ...
পিরোজপুর অফিস: পিরোজপুর অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৫ এ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা।
জাতীয় ও স ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির কুমার বসু এবং সাধারণ সম্পাদক ...
সব মন্তব্য
No Comments