আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে রাজ্য পুলিশ ও প্রশাসন সিএএ-এর নির্দেশনা মেনে কাজ করবে। যারা এই আইনের আওতায় পড়বেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে গ্রেপ্তার করে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর হাতে হস্তান্তর করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, গত বছর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি নির্দেশিকা পাঠালেও আগের সরকার তা কার্যকর করেনি। রাজ্যে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পরই আইনটি বাস্তবায়ন করা হলো। তিনি জানান, সিএএ অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের আটক করা যাবে না। তবে এর বাইরে যারা আছেন, তারা ‘সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে বিবেচিত হবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সীমান্ত সংলগ্ন থানাগুলোতে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের হাতে ২৭ কিলোমিটার জমি তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতি আজ থেকেই রাজ্যে কার্যকর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নবান্নের সংবাদ সম্মেলনে বিএসএফ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিরাপত্তা জোরদারে জমি হস্তান্তরের কথা জানানো হয়। শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারত ও পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈধ নথি ছাড়া যারা দেশে প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৯ মে ২০২৬ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। সিএএ কার্যকর ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পূর্ববর্তী প্রশাসন আইনটি বাস্তবায়ন না করার অবস্থান নিয়েছিল বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments