সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিপা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি এলাকায় এঘটনা ঘটে।
ওই গৃহবধূ ডুবাই প্রবাসী জয়নাল আহমদের স্ত্রী। তিনি ১৭ বছর বয়সী এক ছেলে ও ১৫ বছর বয়সী এক মেয়ের জননী ছিলেন।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর মেয়ে স্কুল ছাত্রী পাশের রুম থেকে বিকট শব্দ শুনে গিয়ে দেখতে পায় তার মা তীরের সাথে ঝুলছেন। মেয়ের চিৎকার শুনে আশ পাশের লোক এসে দেখতে পান গৃহবধূ রিপার লাশ তীরের সাথে ঝুলছে। আত্মহত্যার আগে ওই গৃহবধূ তার মেয়েকে নিয়ে চাচা শশুড়ের ঘরে ছিলেন। সেখান থেকে আসার কিছুক্ষণ পর তিনি গলায় ফাঁস দেন বলে জানা যায়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি দুই সন্তানের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments