সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের কলম উপহার দিয়েছেন ওহিদুর রহমান কবির নামে এক বাবা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম উপহার দেন তিনি।
সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার বাসিন্দা ওহিদুর রহমান কবির একজন সাহিত্যানুরাগী ব্যক্তি। ছোট মেয়ে সঙ্গীতা কবির শাম্মী'র ১২তম জন্ম বার্ষিকী উপলক্ষে তিনি মেয়ের শ্রেণীর ৩২ জন শিক্ষার্থীর মাঝে কলম উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী, বাবুল হাসান বকুল প্রমুখ।
মুক্তধারা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ওহিদুর রহমান কবির দুই মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতিবছর গাছের চারা ও কলম বিতরণ করে থাকেন। এ যাবৎ পর্যন্ত তিনি প্রায় ৩০ হাজার গাছের চারা ও ২০ হাজার কলম বিতরণ করেছেন। এছাড়া ২০০২ সাল থেকে প্রতিবছর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের আপ্যায়ন করান।
ওহিদুর রহমান কবির বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষে ও মানবতার জন্য এসব কাজ করেন তিনি। যতদিন বেঁচে থাকবেন ততদিন এসব কাজ করে যাবেন বলে জানান তিনি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments