কয়রা প্রতিনিধি : খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) আসনে নৌকার পক্ষে নির্বাচন করার জের ধরে ছাত্রলীগের ২ কর্মীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে৷
আহতরা হলেন ঘুগরাকাটি গ্রামের আহসান সানার ছেলে আবির হোসেন (১৭) আবির চলমান এস এসসি পরিক্ষার্থী ও একই গ্রামের হাবিবুল্লাহ ( ১৮) । আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরা সবাই দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) রাত আনুমানিক ৭ টায় উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি এলাকায় এ ঘটনায় ঘটে।
আহত আবির হোসেন ও হাবিবুল্লাহ জানান, তারা গত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষের কর্মী ছিলেন। বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নেয়াসহ নৌকার পক্ষের কর্মীদের তাদের বাড়িতে খাওয়ারও ব্যবস্থা করেন। নির্বাচনের শুরু থেকে নৌকার পক্ষে কাজ করায় স্থানীয় ঈগল প্রতীকের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল রাতে মসজিদ থেকে বের হলেই আগে থেকে অতপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছোট ছেলে নাঈমের নেতৃত্বে একই গ্রামের তুহিন মোড়ল, আবু হাসান, বাইজিদ মোড়ল, সিব্বির মোড়ল, তৈয়েবুর গাজি,মতিউর গাজিসহ ১০-১৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়৷ এসময় ব্যাপক মারপিট করে তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তারা বলেন, নাঈম দীর্ঘদিন স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রেণর মাধ্যমের এলাকায় বিভিন্ন অপরাধ পরিচালনা করেন।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্যের ছেলে নাঈম হোসেন দীর্ঘ দিন এলাকায় মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ করেন। আহতরা কেন নৌকার নির্বাচন করলো এইটাই তাদের অপরাধ। এর আগে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসময় আহতদের পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছেলে নাঈম হোসেন জানান,দলীয় কোন মারামারি হয়নি। আর আমি তাকে মারি নাই । আমি বরং সমাধানের চেষ্টা করি ২ পক্ষের মারামারি।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘুগরাকাটি যে ঘটনা ঘটেছে তা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments