বিশেষ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টার মোড়ে ট্রাকের চেসিসের ধাক্কায় তানজিলা (১৫) নামে এক কিশোরী নিহতের ঘটনায় চালকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ করেছে এলাকাবাসীর সহ করেছে হাজী হোসেন প্লাজার ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ। এ সময় ক্ষোব্দ পথচারিরা সড়কে ভাঙচুর চালায়। নিহত তানজিলা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ইন্ডিয়ান বুটিকের সেলসম্যান ছিলেন। বুধবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে বিক্ষোব্দ এলাকাবাসী।
এরআগে মঙ্গলবার (৩০ মে) দিনগত রাত ৯ টার দিকে স্টাফ কোয়ার্টার মোড়ে ট্রাকের চেসিসের ধাক্কায় মারাত্মক আহত তানজিলার মৃত্যু হয়। এ সময়রত পুলিশ চালক আ: করিমকে (৪২) আটক করে। ওই রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। চালক করিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার দক্ষিন আব্দুল্লাপুর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
এদিকে মানববন্ধনে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ বলেন, প্রতিনিয়ত এই সড়কে দূর্ঘটনা ঘটেই চলেছে। সড়কের বিশৃঙ্খলা ও তদারকি না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীর।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৮টায় কাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন তানজিলা নামের ওই কিশোরী। এ সময় টাটা মোটরস এর চেসিসের (এম এ টি ০৩৮৯০ ৮৮ পি এস আর ০৫২৮৯) ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যায় তানজিলা। সে তার মা ও ভাইয়ের সঙ্গে ডেমরার সারুলিয়ার আমতলায় ফরহাদ সাহেবের ভাড়া বাসায় থাকতো। সে লক্ষীপুরের রায়পুর থানার খাশেরহাট এলাকার মৃত জিলহক মোল্লার মেয়ে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments