কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দ্রব্যমূলের বাজারে মাছ ক্রয় যখন অসাধ্য ব্যাপার তখন উপায়হীন মান্নান চৌকিদার নিজের ডিঙ্গি নৌকা নিয়ে মাছ শিকারে যায় নদীতে। জাল তুলেই দেখেন রঙ্গিন মাছ। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী মোহনায় ব্যতিক্রমি প্রজাতির এ মাছটি ধরা পড়ে। এটির শরীরে সাদা, হলুদ, কালো ও আকাশী বর্নের লম্বা দাগ রয়েছে। ওজন প্রায় সাড়ে তিনশ গ্রাম। এ বর্নের মাছ এর আগে দেখেনি জেলারা।
উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রামের বসিন্দা মান্নান’র ধারনা ছিলো, হয়তো এটি কোন বিষাক্ত মাছ। তাই কোন রকম পলিথিন মুড়িয়ে তীরে নিয়ে আসেন। মুহুর্তেই মাছটি নিয়ে সৃষ্টি হয় কৌতুহল। এর পর মাছটি দেখতে ভীড় করে উৎসুক মানুষ। কেউ না চেনায় ফের নদীতে ফেলে দেয়া হয়।
তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছটির বৈজ্ঞানিক নাম একানথুরাস লিলিয়াটাস। এ প্রজাতির মাছকে অর্নমেন্টান ফিসও বলা হয়। সাধারনতঃ আয়ারল্যান্ডের প্রবাল দ্বীপ এলাকায় এদের বিচরন ক্ষেত্র। দলবদ্ধ হয়ে চলাচল করা এ মাছের সহজাত প্রবনতা। হয়তো দলছুট হয়ে মাছটি পথভ্রষ্ট হয়েছে। তবে চট্রগ্রামে মাঝে মাঝেই এ মাছের দেখা মেলে, বিশেষ করে ফিস ফ্রাই হিসেবেও এ মাছ ব্যবহার করা হয়। না বুঝে মাছটি ফেলে দেয়া হয়েছে, তবে এটি খেতে পারতেন বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments