রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি জবর দখল করে পুকুর খনন ও পাকা স্থাপনা (বসত বিল্ডিং) নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এতে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন।
জানা গেছে ,বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের মৃত মৌজে আলী মাঝির ৬ কন্যার ওয়ারিশকৃত জমির দুই কন্যার কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মো. রাসেল ! তিনি ২৫ শতক জমি ক্রয় করলেও অন্য বোনদের ওয়ারিশী সম্পত্তিসহ ১১০ শতক সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জোরপূর্বক দখল করেন । এতে অন্য ওয়ারিশ বোনেরা বাধা দিলে দুই সহোদর মিলন ও সেলিম তাদের খুন - জখমের হুমকি দেয় ।ফলে সম্প্রতি মৃত মৌজে আলী মাঝীর মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা ৪৯৫/ ২০২৪ দায়ের করেন । ম্যাজিস্ট্রেট ফৌজদারী ১৪৪ / ১৪৫ জারি করেন। ঘটনা স্থলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন । কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেলিম ও মিলন ওই সম্পত্তিতে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন । এ ব্যাপারে ভূক্তভোগী রাবেয়া বেগম অভিযোগ করেন, মিলন তাদের ওয়ারিশ প্রাপ্ত ৬ বোনের মধ্যে দুই বোনের কাছ থেকে ২৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু সে ১১০ শতক জমি দখল করে নিয়ে যায় । প্রতিবাদ করায় খুন জখমের হুমকি দেয়া হয় ।এমনকি তাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে মিলনের ভাই সেলিম হুমকি দেয় । হত দরিদ্র হওয়ায় তারা ন্যায় বিচার পাচ্ছেন না বলেও রাবেয়া বেগম জানান। মিলন এ অভিযোগ স্বীকার করে জানান রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূলে ৭৫ শতাংশ জমি পাবেন । আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করে নেবো।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
সব মন্তব্য
No Comments