রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বর্তমানে সমাজে ওয়াজ-নসীহত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে হারে সমাজের তেমন কোন পরিবর্তন হচ্ছে না। ওয়াজ-নসীহতের আয়োজন করা হয় এজন্য যাতে করে বিভিন্ন বয়সের মানুষ উহা শুনে তদানুযায়ী আমল করতে পারেন। যাতে গোটা সমাজ ধীরে ধীরে পরিবর্তন হতে পারে এবং সমাজে কোন অপরাধ প্রবনতা, হারাম কাজ, অশ্লীলতা-বেহায়াপনা, মদ-জুয়া, বেয়াদবী ইত্যাদি হ্রাস পাবে। অথচ ওয়াজের ময়দান ইদানিং রঙ্গমঞ্চ তথা হাসি-তামাশার স্থান হয়ে উঠেছে। আবার সুর দিয়ে শ্রোতাদের মন জয় করে, কিন্তু সেখানে আমলের কোন আলোচনা নাই। সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থ্যাৎ বিদ্বেষ ছড়ায়। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে। তাই আসুন আমরা সুরের পাগল না হয়ে,আমলের পাগল হই। তাহলেই আমাদের জীবন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। সোমবার (২০ জানুয়ারি) রাতে বরিশালের সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ‘জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা ও ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ্, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ। গভীর রাতে আলোচনা শেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ,জাতি ও বিশ^ মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনার পাশাপশি এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: জনগণের বিশ্বাসকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ আখ্যা দিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: অতীতের টানাপোড়েন ছাড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করতে চায় ভারত। নয়াদিল্লির দৃষ্টিতে, পারস্পরিক মর্যাদা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতাই হ ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, জয়ী হলেও বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এরপরও সী ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধি দল।সাক্ষাৎকালে প্রতিনিধি দল ...
সব মন্তব্য
No Comments