স্টাফ রিপোটার: সড়ক ও রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রেল এন্ড রোড রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দুই বছর মেয়াদী এ কমিটির সভাপতি পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪ ডটকমের নিশাত বিজয় মনোনীত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নিজামুল হক বিপুল, সহ-সভাপতি পদে রাজন ভট্টাচার্য (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌগত বসু (আজকের পত্রিকা) মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে এখলাস হক (দৈনিক ইনকিলাব),
কোষাধ্যক্ষ পদে সানমুন আহমেদ (দেশ রুপান্তর),
দপ্তর সম্পাদক হাসান মেহেদী (ঢাকা টাইমস), প্রচার সম্পাদক নাজমুল হোসেন (মানবজমিন), নারী সম্পাদক রাজনীন ফারজানা (সারাবাংলা), প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক জুবায়ের আহমেদ (বাংলা ট্রিবিউন), প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান ( দৈনিক সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক - জয়ন্ত কুমার সাহা( দৈনিক খবরের কাগজ),
ক্রীড়া সম্পাদক নাহিদ সাব্বির (জাগোনিউজ) ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে অভিজিৎ রায় (বার্তা২৪) মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মনোনীতরা হলেন আশীষ কুমার দে (পাঠকের কন্ঠ), জাহাঙ্গীর আলম (ইউএনবি), শাহজাহান স্বপন (এফএনএস), আবু জাকির (ডেইলি ম্যাসেঞ্জার), এসকে রেজা পারভেজ (রাইজিংবিডি), কাজী মোবারক হোসেন (বিডিনিউজ২৪.কম), আখতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) জান্নাতুল ফেরদৌস লিন্ডা(জিটিভি) এবং এস এম রাসেল আহমেদ (দৈনিক পরিবর্তন সংবাদ)।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ বছর সম্ভাব্য ...
সব মন্তব্য
No Comments