বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২৮মার্চ বৃহস্পতিবার উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে আগুনে পুড়িয়ে যাওয়া ১৯টি পরিবার পেল ঢেউটিন। জানা গেছে গত ১২মার্চ সন্ধ্যায় ১৯ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায় । এতে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে তার প্রেক্ষিতে সরকারের ত্রাণ তহবিল থেকে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন প্রদান করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,সহকারি কর্মকর্তা শাহনেওয়াজ ও উপকারভোগীরা। এছাড়াও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments