বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : বাংলা নিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেন্সপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তিই পারে আইনের শাসন ও জবাবদিহিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ইতোপূর্বে পেশাগত দায়িত্বপালনকালে নিহত সকল সাংবাদিক হত্যাকারীদেরও অনুরূপভাবে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক।
রোববার (১৮ জুন ) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা অভিন্ন কণ্ঠে এই আশাবাদ ব্যক্ত করেন।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় বৃহস্পতিবার (১৫ জুন) নিহত হন বাংলা নিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। নিহত হওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় দুর্যোগপূর্ণ ও বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করা, ইতোপূর্বে পেশাগত দায়িত্বপালনকালে নিহত সকল সাংবাদিক হত্যাকারীদেরও অনুরূপভাবে আইনের আওতায় নিয়ে আসা, সাংবাদিকদের সম্মান-মর্যাদা নিশ্চিত করার জন্য যথাযথ সম্মানী ভাতা নির্ধারণ, জাতীয় বাজেট ও পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় বরাদ্দের দাবী জানিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা'র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘জেলা-উপজেলার সাংবাদিকদের অনুসন্ধানী ও বিশ্লেষণমূলক প্রতিবেদনের কারণে প্রশাসনে দুর্নীতি অনেক কমেছে। জিডিপির টু পার্সেন্ট শুধুমাত্র সাংবাদিকতার কারণে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্রেডিট (সাফল্য) কার? নিশ্চয়ই রাষ্ট্রের ক্রেডিট। সরকার নিশ্চয়ই চায় না, দুর্নীতি-অনিয়মের কারণে এটা বেহাত হোক। তাহলে সাংবাদিকরা কেন প্রতিপক্ষ হবে? কেন সহিংসতা আর হত্যাকান্ডের শিকার হবে?
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে যখন আটক করা হয় তখন তার হাতে হাতকড়া পড়ানো হয়নি। অথচ আমাদের কোনো সাংবাদিক ভাইকে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয় তখন তার হাতে হাতকড়া পড়ানো থাকে। আমরা শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে এই দাবি জানাতে চাই যে, পুলিশ মামলাটিকে যেন সুশৃংখলভাবে, আইন অনুযায়ী কোনো প্রকার ফাঁক না রেখে মামলাটি পরিচালনা করে, যাতে দুস্কৃতিকারীরা কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই না পায়।’
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল বলেন, ‘গত ১৫ বছরে ২৩ জন সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন এবং ৫১৮ জন সাংবাদিক আহত হয়েছেন। এই ২৩ জন নিহত সাংবাদিকের মধ্যে মাত্র ৮ জনের বিচার সম্পন্ন হয়েছে এবং ৫ জনের পরিবার এই বিচারের রায় প্রত্যাখান করেছেন। আমরা চাই নাদিম হত্যার আসামী গ্রেপ্তার হলেও বিচার যেন দৃষ্টান্তমূলক হয়।’
এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক, দৈনিক আমাদের অর্থনীতির শ্রীমঙ্গল প্রতিনিধি কাওছার ইকবাল, বাংলানিউজের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, আজকের বিজনেস বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, দৈনিক প্রতিদিনের সাংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, দৈনিক করোতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দৈনিক বাংলা ৭১ এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল আমিন প্রমুখ।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
সব মন্তব্য
No Comments