বরিশাল অফিস: ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক । শনিবার (০৯ আগস্ট ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৮ আগস্ট শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার লালমোহন থানাধীন গজারিয়ার খালপাড়া সংলগ্ন তেতুঁলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০৫ টি বেহুন্দী জাল এবং ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আর্টিসানাল ট্রলিং বোটসমূহের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ ...
সব মন্তব্য
No Comments