কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বড় ভাই আর ভাবীকে মারপিটের ঘটনায় ছোট ভাই শিক্ষক এর জেল হয়েছে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে। মামলা সূত্রে জানা গেছে-উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে আব্দুল আহাদ, তার স্ত্রী মাহমুদা খাতুন, ছেলে বায়েজীদ নাসিম বিল্লাহর সাথে বাড়ীর পৈত্রিক জমি জায়গা ও পুকুর নিয়ে ছোট ভাই স্কুল শিক্ষক আ: ওয়াদুদ এর সাথে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গত ২৩এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে স্কুল শিক্ষক আ: ওয়াদুদ অনধিকার প্রবেশ করে খুন করার উদ্দেশ্যে বড় ভাই আব্দুল আহাদ ও ভাবী মাহমুদা খাতুন ধরে বে ধড়ক মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় ভাবীকে ধরে পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটনায়। এঘটনায় বড়
ভাই আব্দুল আহাদ বাদী হয়ে ন্যায় বিচার দাবী করে কলারোয়া থানায় একটি
এজাহার দায়ের করেন। যার মামলা নং-৩১(৪)২৩। মামলাটি দীর্ঘ দিন ধরে তদন্ত শেষে গত ৩০মে ২০২৩ আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন থানার এসআই শ্রী রাজীব মন্ডল। এই মামলার ধার্যদিন থাকায় আসামী আ: ওয়াদুদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments