রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌ-পথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছেন ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি, গাড়ির চালক-হেলপাররা ভোগান্তিতে স্বীকার হচ্ছেন। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটি'র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও ফেরি চলাচল শুরু করবে। জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষা করছেন। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ শেষ হলেই এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments