ডেস্ক রিপোর্ট: বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছ। শনিবার ( ১৯শে এপ্রিল ২০২৫ ) ঢাকার সেগুনবাগিচায় শিশু কল্যান পরিষদের অভিটরিয়াম এ সম্মেলন হয়। সংগঠক শাহজামাল হোসেন একরামুল এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
ছাত্রনেতা অন্তর হোসাইনের সভাপতিত্ব সম্মেলন উদ্ভোধন করেন অবিভক্ত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য নূর মোহাম্মাদ।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ইলিয়াস উদ্দিন পলাশ। জাতীয় গণফ্রন্টের কেন্দ্রিয় সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস সহ কৃষক শ্রমিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসমূহ।
বক্তব্যে নূর মোহাম্মদ বলেন প্রযুক্তিগত বিশ্বকে এই স্তরে আরও শানিত ও সমৃদ্ধভাবে ছাত্রদের সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশ্বায়নের বিপরীতে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যে টিপু বিশ্বাস বলেন, ছাত্র সমাজকে একইসাথে মার্কিনসহ সকল সম্রাজ্যবাদ ভারতীয় অধিপত্যবাদ-দালাল-বুর্জোয়া-সামন্ত-অবশেষের বিরুদ্ধে শ্রমীক কৃষক মেহনতী মানুষের মুক্তির প্রশ্নে আরও দৃঢ়ভাবে ছাত্রসমাজকে দাড়াতে হবে।
কেন্দ্রীয় সম্মলনে জারিন তাসনিম নিশিকে ১নং যুগ্ম-আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সভায় নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ছাত্রনেতা অন্তর হোসাইন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments