স্টাফ রিপোর্টার: কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা এবার 'শাটডাউন' কর্মসূচিতে গিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে এই 'শাটডাউন' কর্মসূচি দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্দোলন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সরকারে দেওয়া প্রতিশ্রুতিতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আমাকে ও অন্য দুই শিক্ষক নেতাকে শোকজ করা হয়েছে। তাই দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা ছাড়া আমাদের আর কোন পথ নেই।
শিক্ষদের অভিযোগ,অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষিত প্রতিশ্রুতা অনুযায়ী তিন দফা বাস্তবায়নের বিষয়টি ২২দিন ধরে ঝুলে আছে। দৃশ্যমান অগ্রগতি না থাকায় বুধবার থেকে পরীক্ষা বর্জনের পাশাপাশি 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments