আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাহিনীর অবদান উল্লেখযোগ্য। এই ধারা অব্যাহত রাখতে প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সেবা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব মনে করে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি আনসার-ভিডিপিকে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাহিনীর সদস্যরা পরিবর্তিত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠতে পারেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে আসছেন।
সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনসার ও ভিডিপির মহাপরিচালকসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments