মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীর ২৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকাল ৬টায় নগরীর শিরোইল মঠপুকুর থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর সেখানে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বালিয়াপুকুর মোড় ও দেবিশিংপাড়ায় গণসংযোগ ও পথসভায় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় পথসভাগুলোতে মানুষের ঢল নামে।
পথসভায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমার নির্বাচনী স্লোগান- ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। আমাদের ছেলে-মেয়েদের কর্ম দরকার। তাদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্যম,কেউ অষ্টম শ্রেণী পাস,আবার কেউ তেমন পড়াখেলা করতে পারেনি। সবার জন্যেই কর্মের ব্যবস্থা করতে হবে। যারা সুয়েটার বুনবে তাদের জন্য সুয়েটার কারখানা, যারা কাপড় সেলাই করতে তাদের জন্য কাপড়ের কারখানা, যারা হাতে-কলমে কাজ করতে তাদের জন্য কৃষি নির্ভর কারাখানা তৈরি করতে চাই। নওদাপাড়ায় শিল্প এলাকা গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বিসিক শিল্পনগরী-২ দিয়েছেন, সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন প্রায় ২২৭টি প্লট আগ্রহী উদ্যোক্তদের বরাদ্দ দেওয়া হবে। ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ানগঞ্জ থেকে শিল্পপতির নিয়ে এসে ছোট করে হলেও কিছু গার্মেন্টস, সুয়েটার, কৃষিজাত পণ্য ভিত্তিক শিল্পকারাখানা করতে চাই। সেখানে আগামী ৫ বছরে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি।
তিনি আরো বলেন,রাজশাহী ইতোমধ্যে পরিচ্ছন্ন,সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর শহর হবে, কর্মচঞ্চল শহর হবে। আর মাত্র কয়েকটি বছর আপনারা অপেক্ষা করেন, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।
গণসংযোগ ও পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী,সৈয়দ শাহাদত হোসেন,সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু,রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, ২৭ নং আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী,২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
সব মন্তব্য
No Comments