ময়মনসিংহ অফিস: জামালপুরের ইসলামপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত রোগীদের হাতে এই চেক তুলে দেন।
এ উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এক অনুষ্ঠানের আয়োজনে করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ২১ জন অনুদানপ্রাপ্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিকট হতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments