প্রতাপ হোড়, সাতক্ষীরা: তৃতীয় দিনের মত সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষ হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে বাকাল ব্রীজ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ও বুধবার সদর উপজেলার বিনেরপোতা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) খুলনা জোনের ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনিন্দিতা রায় বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থেকে সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যা চলবে কালিগঞ্জ উপজেলা সদর পর্যন্ত। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারেন। মঙ্গলবার ৭৩টি ও বুধবার ৭০টি ও বৃহষ্পতিবার ৮৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা তিনি। তবে নির্ধারিত তিন দিনের পর শুক্রবার থেকে আর ভাঙা হবে কিনা সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তীতে জানাতে পারবেন বলে জানান।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন বলেন, সড়কের এক ইঞ্চি জায়গাও আমরা রাখবো না। সড়কের জায়গায় থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতোপূর্বে আমার মাইকিং করেছি। বিজ্ঞাপন দিয়েছি। আমরা ভেবেছিলাম সকলেই স্বপ্রনোদিত হয়ে তাদের স্থাপনা সরিয়ে নিবেন। কিন্তু দেখাযাচ্ছে সেটি হচ্ছে না। ফলে আমরা ৩ দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের যে টার্গেট নিয়েছিলাম এতে সম্পন্ন হচ্ছে না। আমাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করে দ্বিতীয় দফায় তারিখ নির্ধারন করে আবারো অভিযান চালানো হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments