সিলেট অফিস: হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, অবৈধ স্থাপনা অপসারণ, খনন ও ওয়াকওয়ে নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর পক্ষ থেকে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে ঢাকায় উপদেষ্টার বাসভবনে -এ স্মারকলিপি প্রদান করেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
স্মারকলিপিতে বলা হয়, পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধান জলাধার। শহরের উপর দিয়ে প্রবাহিত নদীটি দখল ও দূষণসহ নানা সমস্যা জর্জরিত। খোয়াই নদীর বর্তমান চিত্রটি রীতিমত আঁতকে ওঠার মতো। নদীটির বিভিন্ন অংশ মারাত্মক ভাবে ভরাট - দখল ও দূষণের শিকার হয়ে এটি শহরের সর্ববৃহৎ ডাস্টবিনে রূপ নিয়েছে। বৃষ্টির পানির প্রধান আধার পুরাতন খোয়াই ভরাটের কারণে বর্ষা মৌসুমে হবিগঞ্জ জলাবদ্ধতার শহর হিসেবে পরিচিতি লাভ করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৬ সাল থেকে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজ নদীটিকে স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনার জন্য দাবি জানিয়ে আসছে। আন্দোলনের প্রেক্ষিতে ২০১৪ সালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন খোয়াই রক্ষার একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কার্যত কোনো কাজ হয়নি। ২০১৯ সালে তৎকালীন জেলা প্রশাসন নদীটি দখলমুক্ত করার কাজ শুরু করে। সে সময় মাছুলিয়া থেকে শায়েস্তানগর পর্যন্ত প্রায় ১ কি:মি: এলাকা থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। কিন্তু একসময় উচ্ছেদ কার্যক্রম থেমে যায় এবং উচ্ছেদকৃত অংশ পুনরায় দখলে চলে গেছে!
বর্তমানে পুরাতন খোয়াইয়ের দুই তীরে অবৈধ দখল ও দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নদী ও নদীতীরে নিত্যনতুন স্থাপনা নির্মাণ হচ্ছে। তাই যথাশীঘ্র পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ, স্থায়ী সীমানা পিলার স্থাপন, অবৈধ স্থাপনা অপসারন করে খনন ও উভয় পাড়ে ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নদীটি রক্ষার দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার, সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য সোয়েব চৌধুরী, অধ্যক্ষ এনামুল হক, এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, ব্যবসায়ী কল্যাণ সমিতি হবিগঞ্জ এর সভাপতি শামসুল হুদা, ব্যবসায়ী মহিব উদ্দিন আহমেদ সোহেল প্রমুখ।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments