স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগত রোগীদের সেবার জন্য ৫টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার দুপুর বারটার সময় (৯ আগস্ট) উপাচার্য মহোদয়ের কার্যালয়ে সমাজসেবক মোঃ রেজাউল আমিন এ হুইল চেয়ার প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে গ্রহণ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
হুইলচেয়ার গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা চাই সকল শ্রেণির রোগীদের চিকিৎসা দিতে। এজন্য অনেক রোগীদের একসঙ্গে অনেক কিছুর প্রয়োজন। আজ যে হুইল চেয়ার গ্রহণ করা হল, এতে একটু হলেও দরিদ্র রোগীরা সহযোগিতা পাবে। এমন করে সকল বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ'র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ'র সহ-সভাপতি ডা. জামালউদ্দিন খলিফা, পরিচালক ( হাসপাতাল) ব্রি.জে. ডা. রেজাউর রহমান, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, অডিট শাখার সহকারী পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
সব মন্তব্য
No Comments